দুর্ঘটনায় আহত, হাসপাতালে জানা গেলো শিশুটি যৌন নির্যাতনের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ২১:৪২আপডেট : ১৪ মে ২০২৫, ২১:৪২

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আট বছরের শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পেরেছেন, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

শিশুটির জন্মের আগেই তারা বাবা তাদের ফেলে অনত্র চলে যায়। তার মা, বাসা বাড়িতে কাজ করে সংসার চালান। তিন ভাই-বোনের মধ্যে নির্যাতনের শিকার শিশুটি সবার ছোট।

সে জানায়, একই বাড়িতে থাকা খালাতো ভাই ইয়াছিন (৪০) তাকে প্রায়ই যৌন নির্যাতন করতো। সে ভয়ে কিছুই বলতো না।  

শিশুটির মা বলেন, আমি কাজের কারণে বেশির ভাগ সময় বাইরে থাকতাম। মেয়েটি কখনও আমাকে কিছু বলেনি। ইয়াসিন আমার বোনের ছেলে, সে বিবাহিত। স্ত্রী-সন্তান সবাই তাকে ছেড়ে চলে গেছে। সে খুবই খারাপ, তাকে ভয় হয়। সে মাদকসেবী।

শিশুটির বড় ভাই অভিযোগ করেন, ইয়াসিন বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে। আমরা এর বিচার চাই।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জের শশি মার্কেটের পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালে লাগিয়ে দেয়। সে সময় বাসার সামনে থাকা ওই শিশু আহত হয়। পরে ওই প্রাইভেটকারের চালক শাহাদাতসহ স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখানে থেকে রাতে শিশুটির মাসহ স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে শিশুটিকে সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। সেই বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সামান্তা জানান, সড়ক দুর্ঘটনায় শিশুটির মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয় এবং তার যৌনঅঙ্গে রক্তক্ষরণ হয়।

ডা. সামান্তা বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, শিশুটি দুর্ঘটনা আগে যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি শিশুটির পরিবারকে জানানো হয়। পরে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) জানানো হয়।

এ বিষয়ে ওসিসির ভারপ্রাপ্ত কো-অরডিনেটর ডা. তাইয়েবা সুলতানা বলেন, ওই শিশুর বিষয়ে আমাদের অবগত করেছেন সংশ্লিষ্ট শিশু বিভাগের চিকিৎসক। আমরা জানিয়েছি, তাদের চিকিৎসা শেষ হলে আমাদের কাছে পাঠানোর জন্য। আমাদের কাছে আসলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম