মাটির পাত্রে রান্নার ক্ষেত্রে মনে রাখবেন যে ৫ বিষয়

জীবনযাপন ডেস্ক
২০ জুলাই ২০২২, ১৭:২১আপডেট : ২০ জুলাই ২০২২, ১৭:২১

হান্ডি বিরিয়ানির স্বাদের রহস্য মসলার পাশাপাশি কিন্তু লুকিয়ে থাকে হাঁড়িতেও! পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে খাবার রান্না করতে চাইলেও মাটির হাঁড়ির উপর আপনাকে ভরসা করতে হবে। পিএইচ লেভেল ঠিক রেখে খাবার সহজপাচ্য করে এ ধরনের পাত্র। তবে মাটির পাত্রে রান্নার আগে কিছু বিষয় জেনে রাখা ভালো।

  1. রান্না বসানোর আগে মাটির পাত্র পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এতে পাত্র পর্যাপ্ত পানি টেনে নেবে। তাপে বসালে এই পানি ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে যাবে ধীরে ধীরে। এতে রান্না করা খাবার শুষ্ক হয়ে পড়বে না।
  2. কখনও খালি মাটির পাত্র উচ্চতাপে বসাবেন না। ঠান্ডা অবস্থায় তাপ বাড়িয়েও চুলায় দেবেন না এই ধরনের পাত্র। খাবারসহ পাত্র চুলার কম আঁচে ধীরে ধীরে গরম করে তারপর জ্বাল বাড়াবেন।
  3. রান্নার সময় মেটালের বদলে কাঠের চামচ ব্যবহার করুন।
  4. চুলা থেকে নামিয়ে গরম হাঁড়ি রাখুন কাঠের বোর্ডের উপর। ঠান্ডা বা পানি আছে এমন স্থানে রাখবেন না। ফেটে যেতে পারে হাঁড়ি।
  5. পাত্র পুরোপুরি ঠান্ডা হলে তারপর পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তিন দিন ঘুরছি, সার পাই নাই: মারি ফেলার বুদ্ধি করছে’
‘তিন দিন ঘুরছি, সার পাই নাই: মারি ফেলার বুদ্ধি করছে’
ফ্রি-কিকের সর্বকালের রেকর্ড থেকে আর মাত্র তিন গোল দূরে মেসি
ফ্রি-কিকের সর্বকালের রেকর্ড থেকে আর মাত্র তিন গোল দূরে মেসি
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ