দাঁত ভালো রাখতে খান এই ৫ খাবার

জীবনযাপন ডেস্ক
২৯ জুলাই ২০২২, ১৫:৩৯আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৫:৪৩

আমরা সবাই জানি যে চিনিজাতীয় খাবার ও ক্যান্ডি খেলে দাঁত ক্ষয়ে যায়। তবে দাঁতের সুস্থতায় কোন খাবারগুলো খাওয়া উচিত জানেন কি?

১। পনির
দাঁতের ক্ষয়রোধ করতে খাদ্য তালিকায় পনির রাখুন অবশ্যই। পনির চিবিয়ে খেলে মুখের পিএইচ লেভেল বাড়ে। এছাড়া এতে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম দাঁত সুস্থ রাখে।    

২। সবুজ শাকসবজি
দাঁতের সুস্থতায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার বিকল্প নেই। এগুলোতে থাকা ভিটামিন ও মিনারেল দাঁতের গোড়া মজবুত রাখে। এছাড়া সবুজ শাকসবজিতে থাকা উচ্চমাত্রার ক্যালসিয়াম দাঁতের এনামেল তৈরিতে সহায়ক।

৩। আপেল
দাঁত ভালো রাখতে প্রতিদিন আপেল চিবিয়ে খান। পানি ও ফাইবার সমৃদ্ধ আপেল খেলে মুখের ভেতরে লালার নিঃসরণ বেড়ে যায়। ফলে ব্যাকটেরিয়া দূর হয়।

৪। দই
দইয়ে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন যা দাঁতের যত্নে আবশ্যক। এছাড়া দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে।

৫। গাজর
আপেলের মতো গাজর চিবিয়ে খেলেও দাঁত মজবুত থাকে। ভিটামিন এ ও ফাইবার সমৃদ্ধ গাজর কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে লালার নিঃসরণ বৃদ্ধি পায়। এতে দাঁতের ক্ষয় ও গর্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমে।  

তথ্য: এনডিটিভি ফুড

/এনএ/
সম্পর্কিত
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন টাবু, মেনে চলেন যেসব নিয়ম
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল