মেঝেতে পড়ে যাওয়া খাবার কি সত্যিই পাঁচ সেকেন্ড পর্যন্ত নিরাপদ

জীবনযাপন ডেস্ক 
২১ জুন ২০২৬, ০৯:৪৫ আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:৪৫

মেঝেতে খাবার পড়ে গেলে তা তুলে খাওয়ার জন্য কি সত্যিই পাঁচ সেকেন্ড পর্যন্ত নিরাপদ সময় পাওয়া যায়? বহুদিন ধরে প্রচলিত এই ধারণা বা ‘ফাইভ-সেকেন্ড রুল’ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। তবে সাম্প্রতিক কয়েকটি গবেষণার ফলাফল বলছে, এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই বললেই চলে।

আমরা অনেকেই মেঝেতে পড়ে যাওয়া খাবার তুলে নিয়ে দ্রুত ধুয়ে খেয়ে নেওয়ার মাধ্যমে নিজেকে আশ্বস্ত করি। কিন্তু গবেষকদের মতে, ব্যাকটেরিয়া প্রায় সঙ্গে সঙ্গেই খাবারে ছড়িয়ে পড়তে পারে এবং তা দীর্ঘ সময় পর্যন্ত সেখানে টিকে থাকতে সক্ষম।

এ বিষয়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভ্যাকসিন ইমিউনোলজির অধ্যাপক জন ট্রেগোনিং বলেন, ব্যাকটেরিয়া স্থানান্তর নিয়ে পরিচালিত একাধিক গবেষণায় দেখা গেছে—‘পাঁচ সেকেন্ডের নিয়ম’ আসলে সত্য নয়।

প্রথম একটি গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন খাবার—রুটি, মাখন লাগানো রুটি, তরমুজ ও গামি ক্যান্ডি—বিভিন্ন ধরনের পৃষ্ঠ যেমন টাইলস, স্টিল, কাঠ ও কার্পেটে ফেলে পরীক্ষা করেন। গবেষণার ফল অনুযায়ী, ব্যাকটেরিয়া প্রায় সঙ্গে সঙ্গেই খাবারে স্থানান্তরিত হয়। বিশেষ করে ভেজা খাবার শক্ত পৃষ্ঠে পড়লে (যেমন টাইলস বা স্টিলের ওপর তরমুজ) ব্যাকটেরিয়া স্থানান্তর সবচেয়ে বেশি হয়।

গবেষকরা আরও সতর্ক করে বলেন, শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই খাবার পুরোপুরি নিরাপদ হয়ে যায়—এমন কোনও নিশ্চয়তা নেই। বিষয়টি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যদি ঘরে পোষা প্রাণী বাইরে থেকে ময়লা বা জীবাণু নিয়ে আসে।

আরেকটি গবেষণায় রান্না করা সসেজ বিভিন্ন পৃষ্ঠের ওপর ফেলে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, আগে থেকেই ওই পৃষ্ঠে ব্যাকটেরিয়া ছড়িয়ে থাকলেও পরে তা খাবারে স্থানান্তরিত হতে পারে। এমনকি দুই ঘণ্টা পরও দূষিত পৃষ্ঠ থেকে খাবারে ব্যাকটেরিয়া ছড়াতে পারে, যা প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে সক্ষম।

জন ট্রেগোনিং বলেন, “যদি আপনি দূষিত কাঁচা মুরগির একটি টুকরো রান্নাঘরের কাজের টেবিলের ওপর রাখেন এবং দুই ঘণ্টা পরে সেখানে একটি রুটির টুকরো ফেলে দেন, তাহলেও রুটিতে ব্যাকটেরিয়া লেগে যেতে পারে। এসব ব্যাকটেরিয়া প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত ওই পৃষ্ঠে টিকে থাকতে পারে।”

চূড়ান্ত গবেষণাপত্রে অপারেশন থিয়েটারে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে ‘পাঁচ সেকেন্ডের নিয়ম’ পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যায়, সার্জনরা যদি কোনও যন্ত্র মেঝেতে ফেলে দেন, তাহলে সেটি আবার নিরাপদভাবে ব্যবহার করার জন্য অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়।

সব মিলিয়ে গবেষকদের মতে, মেঝেতে পড়ে যাওয়া খাবার নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ খুবই কম। অধ্যাপক জন ট্রেগোনিং বলেন, “আপনাকে মেনে নিতে হবে—এটি আর ব্যবহারযোগ্য নয়।” বিশেষ করে যারা সংক্রমণের ঝুঁকিতে বেশি, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে দেখা উচিত।

/এমএএল/ 
সম্পর্কিত
ওজন কমানোর ওষুধ নিয়ে ম্যারাথনে দৌড়ানো কি বিপজ্জনক?
বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনির সুস্থতায় ৩ যোগাসন
শীতের আগেই শিশুদের গলাব্যথা-টনসিলের সমস্যা, করণীয় কী?
সর্বশেষ খবর
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কার আশঙ্কা, সতর্ক করলো বিশ্বব্যাংক
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো