ঘাম ঝরানোর পর খাবেন যে ৫ খাবার

জীবনযাপন ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১৫:১৩আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৫:১৩

সুস্থতার জন্য প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় ব্যায়াম বা জগিং ভীষণ জরুরি। আবার শরীরচর্চায় ঘাম ঝরানোর পর উপযুক্ত খাবার খাওয়াও জরুরি। এতে ব্যায়ামের ক্লান্তি দূর হয়ে দ্রুত এনার্জি ফিরবে শরীরে। দিনভর কর্মক্ষম থাকার স্পৃহাও মিলবে শতভাগ।  

১। ডিম
ব্যায়াম শেষে সেদ্ধ ডিম বা অমলেট খেয়ে নিন। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। এছাড়া এতে থাকা অ্যামিনো অ্যাসিড পেশির শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। চাইলে অমলেটে দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের শাকসবজি। এতে বাড়বে পুষ্টিগুণের মাত্রা।

২। কলা
ঝটপট এনার্জি পেতে চাইলে খেয়ে ফেলুন কলা। এতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট ও পটাসিয়াম। শরীরচর্চার সময়ে ঘামের কারণে শরীর থেকে লবণ বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়া খনিজ লবণের ঘাটতি পূরণ করতে পারে কলা।

৩। স্মুদি
শরীরচর্চার পর দেহে প্রোটিনের মাত্রা বজায় রাখতে প্রোটিন শেক খান অনেকে। এর পাশাপাশি খেতে পারেন বিভিন্ন ধরনের স্মুদি। স্মুদিতে মিশিয়ে নিতে পারেন হরেক রকমের ফল।

খেতে পারেন স্মুদি

৪। পিনাট বাটার
শরীরচর্চার পর পিনাট বাটার দ্রুত প্রোটিন ও ফ্যাটের ঘাটতি পূরণ করতে পারে। পাশাপাশি পিনাট বাটার দ্রুত পেট ভরিয়ে দেয়। ফলে শরীরচর্চার পর তীব্র ক্ষুধার বশে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার আশঙ্কা কমে।

৫। মুরগির মাংস
তেল মসলা ছাড়া অল্প গোলমরিচ দিয়ে সেদ্ধ করা মুরগির মাংস খেতে পারেন ব্যায়াম করার পর। প্রোটিনের চাহিদা মিটবে।

/এনএ/
সম্পর্কিত
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন টাবু, মেনে চলেন যেসব নিয়ম
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী