কিছুতেই নখ বাড়তে চাইছে না?

জীবনযাপন ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১৬:০৫আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৬:০৭

দাঁত দিয়ে নখ কাটা, পুষ্টির অভাব বা ভুল পদ্ধতিতে নখ কাটলে বৃদ্ধি কমে যেতে পারে নখের। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের পায়ের নখের চেয়ে হাতের নখ অনেক দ্রুত বৃদ্ধি পায়। যদি হাতের নখ ঠিক মতো না বাড়ে কিংবা একটু বড় হলেই ভেঙে যায়, তবে খানিকটা বাড়তি যত্ন নিতে হবে নখের।

  • লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। পাশাপাশি নখের হলুদ দাগ দূর করে নখকে সুন্দর ও ঝকঝকে করে। প্রতিদিন এক ফালি লেবুর টুকরোতে নারকেল তেল নিয়ে নখে ঘষুন। নিয়মিত এভাবে লেবু ব্যবহার করলে নখ মজবুত ও সুন্দর হবে।

  • রসুনের কোয়া কেটে নখে ঘষুন। নখ শক্ত হবে ও দ্রুত বাড়বে।

  • একটি পাত্রে খানিকটা অলিভ অয়েল নিয়ে গরম করে নিন। গরম তেল নখে ম্যাসাজ করুন মিনিট পাঁচেক। রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত এভাবে অলিভ অয়েল ব্যবহার করলে নখ দ্রুত বাড়বে।

  • নখের যত্নে ময়েশ্চারাইজার কিংবা ক্রিম ব্যবহার ভীষণ জরুরি। কারণ নখ শুষ্ক হয়ে গলে দ্রুত ভেঙে যায়। হাত ধুয়ে মুছে তাই নখে ক্রিম লাগাতে ভুলবেন না।

  • ১ টেবিল চামচ রসুন কুচির সঙ্গে ১ চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নখে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

  • কলা, মধু ও দুধের সর মিশিয়ে নখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার