চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়

জীবনযাপন ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৬:৪০আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬:৪০

চুলের যত্নে অনেকেই ঘরোয়া পদ্ধতিতে ভরসা করেন। চুল প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল ও ঝলমলে করতে চাইলে চা কিংবা কফি দিয়ে ধুয়ে ফেলতে পারেন চুল। এছাড়া আরও নানা উপকার পাবেন এভাবে চুল ধুয়ে নিলে। 

চায়ের লিকার
অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্ল্যামেনটরি উপাদানে ভরপুর চা।  চায়ে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। আমেরিকার এক কেশচর্চা শিল্পী গ্রিচেন ফ্রিজ জানাচ্ছেন, কালো চা এবং গ্রিন টি দুই-ই চুলের পরিচর্যায় ব্যবহার করা যায়। তবে তার ফলাফল কিছুটা নির্ভর করে কোন ধরনের চা বেছে নেওয়া হচ্ছে সেটির গুণমানের উপর। চা চুলের স্বাস্থ্য ফেরাতে এবং মাথার ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। 

গ্রিন টিতে থাকে বি ভিটামিন পেন্থানল (বি৫)। পেন্থানল চুল মজবুত এবং আর্দ্র রাখতে সাহায্য করে। এর প্রভাবে চুল মসৃণ হয়। কেউ কেউ কালো চা বেছে নেন, চুল প্রাকৃতিকভাবে কালো রাখার জন্যই। যাদের চুলে পাক ধরতে শুরু করেছে তাদের জন্য এই কৌশল কাজের। গ্রিন টিতে থাকা পলিফেনল এবং ক্যাফিন চুল মজবুত করে। অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা প্রদাহনাশক উপাদান জ্বালা, চুলকানির সমস্যা কমায়।

সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করতে পারেন চায়ের লিকার। ২ কাপ গরম পানিতে চা পাতা ভিজিয়ে রাখুন। ২ ঘণ্টা পর স্প্রে বোতলে ভরে নিন। শ্যাম্পু শেষে মাথায় স্প্রে করে ঘণ্টাখানেক সেটি মাথায় রেখে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আবার চা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিলেও উপকার পাবেন। 

কফি
মাথার ত্বকে ধুলা, ময়লা, অতিরিক্ত সিবাম জমে গেলে চুলের বৃদ্ধি ব্যাহত হয়ে পারে। নোংরা মাথার ত্বক থেকে সংক্রমণের আশঙ্কাও রয়ে যায়। কফি মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ও চুল ঝলমলে করে। এতে থাকা ফ্ল্যাভোনয়েডসের মতো উপাদান চুলের আর্দ্রতা বজায় রাখতেই নয়, চুলের বৃদ্ধিতেও সহায়ক। ক্যাফিন চুলের ফলিকলকে উদ্দীপিত করে, যার ফলে চুল দ্রুত বেড়ে ওঠে। পাকা চুল দূর করতেও এটি কাজে আসে।

গরম পানিতে কফি গুলে ঠান্ডা হতে দিন। স্প্রে বোতলে ভরে শ্যাম্পু করার পর ভেজা চুলে ব্যবহার করুন। ঘণ্টাখানেক রেখে চুল ধুয়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান