চুল পড়া রোধে যেভাবে ব্যবহার করবেন তুলসী পাতা

মাথায় চিরুনি দিলেই পড়ছে চুল? চুল পড়া বন্ধে কাজে লাগাতে পারেন তুলসী পাতা। এই ভেষজ যেমন চুলের গোড়া মজবুত করবে, তেমনি খুশকি দূর করে চুল করবে ঝলমলে ও মসৃণ। বিভিন্নভাবে চুলের যত্ন নেওয়ার পরেও যদি চুল পড়া না কমে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জীবনযাপন ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১১:১৫আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:১৫

জেনে নিন চুলের যত্নে তুলসী ব্যবহারের ৫ উপায়।

তুলসী পাতা সামান্য পানি দিয়ে বেটে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।

নারিকেল তেলের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে এই তেল ম্যাসাজ করুন চুলে। সারারাত রেখে পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এটি চুল পড়া কমানোর পাশাপাশি অকালে চুল পাকা রোধ করবে।

আমলকী গুঁড়ার সঙ্গে তুলসী পাতার গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি পানিতে ভিজিয়ে রাখুন ৮ ঘণ্টা। এরপর চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

টক দইয়ের সঙ্গে মেশান তুলসী পাতার রস। মিশ্রণটি চুলের গোড়ায় লাগাতে দূর হবে খুশকি।

মেহেদি গুঁড়ার সঙ্গে তুলসী পাতার গুঁড়া মিশিয়ে নিন। চায়ের লিকার দিয়ে মিশ্রণটি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল কালো ও ঝলমলে হবে।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি