ফুলদানিতে ফুল দীর্ঘদিন তাজা রাখবেন কীভাবে?

অফিস থেকে ফেরার পথে একগুচ্ছ তাজা গোলাপ এনে রাখলেন সুন্দর একটি ফুলদানিতে। ফুলের চমৎকার গন্ধ বেশ লাগে। আবার ঘরের শোভা বাড়াতেও জুড়ি নেই রঙিন ফুলের। তবে দুই দিন যেতে না যেতেই সুন্দর ফুলগুলো নেতিয়ে পড়লে যারপরনাই খারাপ হয়ে যায় মন। 

জীবনযাপন ডেস্ক
১০ আগস্ট ২০২২, ২০:৪০ আপডেট : ১০ আগস্ট ২০২২, ২০:৪০

ফুলদানির ফুল অনেক দিন পর্যন্ত সতেজ রাখতে চাইলে মেনে চলতে হবে কিছু টিপস।

১। ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন।

২। ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। পাতা থাকলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

৩। ফুলের তোড়া কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।

৪। দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চা চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। দীর্ঘদিন তাজা থাকবে ফুল।

৫। ফুল রাখার জন্য কখনও ফোটানো পানি ব্যবহার করবেন না। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।

৬। দুই দিনে একবার পানি বদলে দিন।

৭। ফুলদানির পানিতে পাতা ডুবে থাকলে তা পচে গন্ধ ছড়ায়। তাই ফুল রাখার আগে ধারালো কাঁচি দিয়ে অপ্রয়োজনীয় পাতা ছেঁটে নিন।

৮। ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন অনেক দিন ফুল সতেজ থাকবে।

৯। ফুলের উজ্জ্বলতা বজায় রাখতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন পানিতে।

১০। সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন