ত্বকের যত্নে ৫ প্রাকৃতিক ময়েশ্চারাইজার

শুষ্ক ত্বকে খুব সহজেই বলিরেখা পড়ে যায়। এছাড়া ত্বক রুক্ষ হয়ে যাওয়া কিংবা ফেটে যাওয়ার সমস্যাও হরহামেশা দেখা দেয় এ ধরনের ত্বকে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের বিকল্প নেই। কেবল শুষ্ক ত্বক নয়, স্বাভাবিক ও তৈলাক্ত ত্বকেরও প্রয়োজন ময়েশ্চারাইজার। 

জীবনযাপন ডেস্ক
৩০ আগস্ট ২০২২, ১১:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১:০৮

মসৃণ, নরম ও কোমল ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। কেমিক্যালহীন এসব ভেষজ উপাদান ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে ভীষণ কার্যকর। জেনে নিন প্রকৃতি থেকে পাওয়া কিছু ময়েশ্চারাইজার সম্পর্কে। 

 

১। তেল
নারিকেলের তেল, বেবি অয়েল, অলিভ অয়েল, জোজোবা অয়েল, ক্যাস্টর অয়েল কিংবা তিলের তেল ব্যবহার করতে পারেন ত্বক নরম রাখার জন্য। পছন্দ মতো যেকোনো তেল ত্বকে ম্যাসাজ করুন। চাইলে রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করতে পারেন। পরদিন সকালে গোসল করে ফেলুন। আবার গোসলের পরেও ত্বকে ব্যবহার করা যায় তেল। সপ্তাহে দুই থেকে তিনবার তেল ব্যবহার করুন ত্বকে। 

২। মধু 
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মধু চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বকে সরাসরি মধু লাগিয়ে নিন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন মধু। ত্বকে প্রাণ ফিরবে। 

অ্যালোভেরা জেল

 

৩। অ্যালোভেরা জেল 
বারান্দার টবে একটি অ্যালোভেরা গাছ লাগিয়ে ফেলুন। হাতের কাছেই থাকবে কার্যকর ময়েশ্চারাইজার! অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ভালো করে ব্লেন্ড করে নিন। ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন এই জেল। ত্বক হবে কোমল ও সুন্দর। 

৪। ঠান্ডা দুধ
ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বের করে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 

৫। শসার রস
শসার রসের সঙ্গে যেকোনো একটি তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।  

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম