ঝরঝরে ফ্রায়েড রাইস রান্নার সহজ পদ্ধতি

জীবনযাপন ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১৬:৩৮আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:৩৮

শিশুদের টিফিনে দিয়ে দিতে পারেন ঘরে তৈরি মজাদার ফ্রায়েড রাইস। অতিথি আপ্যায়নেও ঝরঝরে ফ্রায়েড রাইস পরিবেশনে মিলবে প্রশংসা। জেনে নিন কীভাবে সহজ উপায়ে বানিয়ে ফেলবেন আইটেমটি।

ঝরঝরে ফ্রায়েড রাইস রান্নার সহজ পদ্ধতি

১ কাপ পোলাওয়ের চাল রান্না করে নিন। রান্না করার পানিতে ১ টেবিল চামচ তেল মিশিয়ে নেবেন। এতে ঝরঝরে হবে রাইস। ৯৫ শতাংশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। একটি ছড়ানো ট্রেতে রেখে দিন যেন বাতাসে বাড়তি পানি শুকিয়ে যায়। আধা ঘণ্টা ফ্যানের নিচে রাখুন। প্যানে ১ চা চামচ তেল, দুটি ডিম, স্বাদ মতো লবণ ও ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি উঠিয়ে রাখুন বাটিতে। ১ টেবিল চামচ বাটার দিন প্যানে। চিকন করে কুচি করা আধা কাপ গাজর বাটারে দিয়ে নেড়ে নিন। ১ মিনিট ভেজে মটরশুঁটি ও পছন্দের যেকোনো সবজি কুচি করে দিন। আধা চা চামচ রসুন কুচি, কয়েক ফালি কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন এক মিনিট। সবজি ভাজা হয়ে গেলে রাইস দিয়ে দিন প্যানে। এক মিনিট ভাজুন। এরপর স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ টমেটো সস, ১ চা চামচ চিলি সস ও ১ টেবিল চামচ সয়া সস দিন। ডিমের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

ছবি: এফএনএফ কুকিং

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী—উত্তরাঞ্চলে শঙ্কা
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী—উত্তরাঞ্চলে শঙ্কা
আবারও হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
আবারও হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর