যেসব উপায়ে তেল ব্যবহার করলে খুশকি কমবে

জীবনযাপন ডেস্ক
০৮ জুন ২০২৫, ১০:৩১ আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:৩১

বর্ষার স্যাঁতসেঁতে সময়ে কিংবা শীতের শুষ্ক আবহাওয়ায় অনেকের খুশকির প্রকোপ বাড়ে। আবার অনেকের সারা বছরই বিব্রতকর খুশকির সমস্যা থাকে। অ্যান্ট-ড্রান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করলে কিছুদিন ঠিক থাকলেও আবার ফিরে আসে খুশকি। নিয়মিত তেল ব্যবহার করে খুশকি থেকে রেহাই পেতে পারেন। তবে তেল ব্যবহারের রয়েছে কিছু নিয়ম। 

১। একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলোর নির্যাস ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাওয়ার পর মিশ্রণটি ছেঁকে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এভাবে তেল ব্যবহার করুন। 

২। দুই চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে দুই চামচ নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে মাথায় জড়িয়ে রাখুন ১০ মিনিট। এরপর আধা ঘণ্টা অপেক্ষা করে গোসল করে ফেলুন। অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

৩। নারকেল তেলের সঙ্গে  লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান ও ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে। এক ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

৪। কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণে টক দই মিশিয়ে মিশ্রণটি মাথার ত্বকে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।

৫। খুশকি দূর করতে সপ্তাহে একদিন চুলে গরম নারকেল তেল ম্যাসাজ করুন। পরিমাণ মতো নারতেল তেল বাটিয়ে নিয়ে সামান্য গরম করে ঘষে ঘষে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ২০ মিনিট। তোয়ালে খুলে আরও ১০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

৬। নারকেল তেলের সঙ্গে নিম পাতা ফুটিয়ে চুলের গোড়ায় লাগান। নিয়মিত ব্যবহার করুন এটি।  

/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ