বিপাশার সাধের সাজ

জীবনযাপন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২

গাঢ় ম্যাজেন্টা কাতান বেনারসি শাড়ির সঙ্গে ম্যাচিং চুড়ি। গলায় টেম্পল জুয়েলারি ও শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে কপালে টিপ। বাঙালির ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছেন অভিনেত্রী বিপাশা বসু। আর অল্প কিছুদিনের মধ্যেই কোলজুড়ে আসবে সন্তান, তার আগমনের প্রস্তুতিতেই দিন কাটছে এই অভিনেত্রীর।

সম্প্রতি ‘সাধ’ অনুষ্ঠানের বেশ কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন বিপাশা। মিষ্টি বাঙালি সাজে অন্তঃসত্ত্বা বিপাশা জানান দিয়েছেন, পাঞ্জাবী পরিবারে বিয়ে করলেও বাঙালি সংস্কৃতি ভোলেননি তিনি।

বিপাশার সাধের সাজ

জাঁকজমক কোনও আয়োজন নয়; স্বামী করণ সিং গ্রোভার, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে ঘরোয়া পরিবেশে পালন করেছেন সাধের অনুষ্ঠান। শাঁখা, পলা, কাচের চুড়ি পরে চন্দনের ফোঁটায় মায়ের আশীর্বাদ গ্রহণ করেন তিনি।

বিপাশার সাধের সাজ

খাবার মেন্যুতে ছিল ভাত, ডাল, পায়েস, মাছ, সবজি ও মাংস। অনুষ্ঠানের ছবি শেয়ার করে জানিয়েছেন, মায়ের মতোই ভালো মা হতে চান তিনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম