চুল স্থায়ীভাবে সোজা করার আগে যা জানা প্রয়োজন

জীবনযাপন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১১

কোঁকড়া ও রুক্ষ চুল ঝলমলে সিল্কি করতে অনেকেই স্ট্রেইটনারের সাহায্যে স্থায়ীভাবে সোজা করে নেন। দেখতে চমৎকার দেখালেও এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় আপনার জেনে নেওয়াটা ভীষণ জরুরি।

স্থায়ী আসলে স্থায়ী নয়!
অনেকেই মনে করেন পার্মানেন্ট স্ট্রেইট মানে চুল সবসময় সোজা থাকবে। এটি ভুল ধারণা। চুল যত বাড়বে, উপরের অংশ ততই আগের মতো হয়ে যেতে থাকবে।

চুল পড়ে যাওয়া
চুল স্থায়ীভাবে সোজা করতে চাইলে বাড়তি হেয়ার ফল মোকাবিলার ব্যাপারে প্রস্তুতি নিয়ে নিতে হবে। কারণ বিভিন্ন ধরনের রাসায়নিক ও তাপের কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই।

দুর্বল চুল
স্থায়ীভাবে সোজা করা চুল ধীরে ধীরে হারিয়ে ফেলে জৌলুস। দুর্বল হয়ে ঝরে পড়ে দ্রুত।

আগা ফেটে যাওয়া
ভুল ভেঙে যাওয়া ও আগা ফেটে যাওয়ার সমস্যা প্রবলভাবে দেখা দিতে পারে।

স্টাইল করার সুযোগ কমে যাওয়া
স্ট্রেইট চুল সাজাতে খুব বেশি স্টাইল করার সুযোগ থাকে না। এ ধরনের চুল সাধারণত ছেড়ে রাখলেই ভালো দেখায়।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম