সাদা চুল কালো করুন প্রাকৃতিক উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৬

জীবনযাপনের অনিয়ম, দূষণসহ বিভিন্ন কারণে আজকাল সময়ের আগেই পেকে যায় চুল। কেমিক্যাল ডাই চুলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই রাসায়নিকের বদলে বেছে নিন প্রাকৃতিক বিকল্প।

সাদা চুল কালো করতে বেছে নিন প্রাকৃতিক বিকল্প

কালো চায়ের নির্যাস
এক কাপ পানিতে দুই চা চামচ চা পাতা ফুটিয়ে ঠান্ডা করে নিন। ছেঁকে এই চা ঢেলে দিন চুলে। মিনিট দুয়েক ম্যাসাজ করে একঘণ্টা রেখে দিন। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন কালো চায়ের নির্যাস।

কারিপাতার তেল
৩ টেবিল চামচ নারকেল তেলে একমুঠো কারিপাতা দিয়ে ফোটান। তেল ঠান্ডা হলে ছেঁকে সময় নিয়ে ম্যাসাজ করুন চুলে। আধঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারিকেলের তেল ও লেবুর রস
দুই টেবিল চামচ নারিকেল তেলে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে হালকা গরম করে নিন। ভালো করে ঘষে ঘষে লাগান চুলে। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

জবা ও আমলকী
কয়েকটা জবাফুল আর একমুঠো জবাপাতা চটকে ৩ টেবিল চামচ পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে মেশান ৩ টেবিল চামচ আমলকীর গুঁড়া। সামান্য পানি মিশিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাক।

আমলকীর তেল
১ কাপ নারিকেল তেলে কয়েকটি শুকনো আমলকী ফেলে গরম করুন। তেল ফুটতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। প্রতিবার ব্যবহারের সময় পরিমাণ মতো তেল নিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন। রাতে ঘুমানোর আগে লাগিয়ে পরদিন সকালে ধুয়ে ফেললে দ্রুত ফল পাবেন। সপ্তাহে অন্তত তিনবার এই পদ্ধতি অনুসরণ করতে হবে।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ