পূজা স্পেশাল দেহাতি চিকেন কারি

বিহারের জনপ্রিয় একটি রান্না হচ্ছে দেহাতি চিকেন কারি। পূজা উপলক্ষে রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে মজাদার এই ডিশটি পরিবেশন করতে পারেন। রেসিপি জেনে নিন।

জীবনযাপন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

পূজা স্পেশাল দেহাতি চিকেন কারি

প্যান গরম করে ৫০ মিলি সরিষার তেল দিয়ে দিন। ৫০০ গ্রাম মুরগির মাংসের টুকরো দিয়ে দিন তেলে। মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিন। একই প্যানে দুটি শুকনা মরিচ, কয়েকটি সাদা ও কালো গোলমরিচ, এলাচ, আস্ত জিরা ও দুই টুকরো দারুচিনি দিয়ে দিন। সামান্য নেড়েচেড়ে ৩-৪টি স্লাইস করে কাটা পেঁয়াজ, কয়েকটি রসুনের কোয়া, দুটি আস্ত রসুন, কয়েকটি কাঁচা মরিচ ও আদা-রসুন বাটা। বাটা মসলার গন্ধ যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভাজুন। এবার গুঁড়ো মসলা দিয়ে দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো সাধারণ ও কাশ্মিরি মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া এবং ১ চা চামচ মাংসের মসলা দিন। অল্প পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। রসুনের কোয়া নরম হয়ে গেলে মাংসের টুকরোগুলো দিয়ে কষিয়ে নিন ভালো করে। ৫ মিনিট কষিয়ে গরম পানি, লবণ ও ধনেপাতা কুচি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। ১৫ থেকে ২০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের