বলিরেখা দূর করতে ব্যবহার করুন ৮ ফেস প্যাক

আজকাল সময়ের আগেই ত্বক বুড়িয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। দূষণ, অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস, রাত জাগাসহ নানা কারণে ত্বকে পড়তে পারে বলিরেখা। ত্বকের তারুণ্য ধরে রাখতে ফলমূল, শাকসবজি ও পর্যাপ্ত পানি খেতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও ত্বকের সঠিক যত্নও জরুরি।

জীবনযাপন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫

ঘরে তৈরি কিছু ফেস প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন ত্বক টানটান রাখতে চাইলে। জেনে নিন কীভাবে বানাবেন ও ব্যবহার করবেন।

১। একটি ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস ও আধা চা চামচ দুধের সর একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

২। আলু ও গাজর সেদ্ধ করে চটকে নিন। ১ চিমটি বেকিং সোডা ও হলুদের গুঁড়া মেশান। পরিমাণ মতো পানি মিশিয়ে ত্বকে লাগান। ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৩। ২ টেবিল চামচ টক দই, ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস ও ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৪। নারকেলের দুধে তুলার টুকরা ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৫। একটি ছোট পাকা কলা চটকে নিন। এর সঙ্গে ১ চা চামচ করে মধু, গোলাপজল ও নারিকেলের দুধ মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৬। আলুর রসে তুলার টুকরো ভিজিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৭। পাকা পেঁপে চটকে গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

৮। আমলকীর গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল, টক দই ও মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।    

/এনএ/
সম্পর্কিত
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
সর্বশেষ খবর
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা