সাদা চুল লাল করতে চুলে মেহেদি ব্যবহার করেন অনেকে। কালো চুলের যত্নেও কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই ভেষজ। জেনে নিন চুলের যত্নে কেন মেহেদি ব্যবহার করা জরুরি।
১। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে মেহেদি অতুলনীয়। এতে থাকা ট্যানিন ও ভিটামিন ই চুল করে নরম ও মসৃণ। মেহেদি বেটে তেল মিশিয়ে চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
২। মাথার ত্বকের পিএইচ নিয়ন্ত্রণের পাশাপাশি চুলের গোড়া মজবুত করে মেহেদি। মেহেদির পেস্টে ডিম মিশিয়ে চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
৩। চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে ব্যবহার করতে পারেন মেহেদি। এজন্য মুলতানি মাটির সঙ্গে মেহেদি মিশিয়ে ঘণ্টাখানেক লাগিয়ে রাখুন চুলে।
৪। প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মেহেদি চুলের গোড়ায় পুষ্টি জোগায়। ফলে চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে।
৫। খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করতে কার্যকর মেহেদি।









