সুগন্ধি কেনার আগে যে ৫ বিষয় মনে রাখা জরুরি

জীবনযাপন ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ১৯:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৯:১৩

সুগন্ধি যেমন আমাদের চনমনে রাখে দিনভর, তেমনি প্রকাশ করে ব্যক্তিত্বকেও। ঠকতে না চাইলে এবং ব্যবহারে স্বস্তি চাইলে কেনার আগে কিছু বিষয় বিবেচনা করে তবেই বেছে নেবেন সুগন্ধি।  

১। সুগন্ধি কেনার আগে সিদ্ধান্ত নিন সেটা দৈনন্দিন ব্যবহারের জন্য কিনছেন, নাকি জমকালো অনুষ্ঠানে ব্যবহারের জন্য কিনছেন। অফিসে ব্যবহারের জন্য তুলনামূলক আরামদায়ক হালকা সুগন্ধি বেছে নিন। কড়া গন্ধের সুগন্ধি বাছুন যদি পার্টিতে ব্যবহারের জন্য কিনতে চান তাহলে।

২। আবহাওয়ার কথা মাথায় রেখে কিনবেন সুগন্ধি। তীব্র গরমের সময় ফুলের সৌরভযুক্ত সুগন্ধির বদলে বেছে নিন লেবু বা সাইট্রাস সুগন্ধি। এটি আপনাকে গরমেও রাখবে ফ্রেশ।

৩। কোনও সুগন্ধি প্রথমবারের মতো কিনলে প্রথমে রোল অন কিনুন। সেটা ব্যবহারে স্বস্তি পেলে তবেই কিনুন বড় বোতল।

৪। কেনার আগে যাচাই করার জন্য শুধু কবজিতে লাগাবেন না। ঘাড়ের পেছনের অংশে লাগান। জায়গাভেদে বদলে যেতে পারে ঘ্রাণ।

৫। স্প্রে সুগন্ধির চাইতে তরল সুগন্ধি কেনা ভালো। এতে সুবাস দীর্ঘস্থায়ী হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের