হাই হিলের বিপদ

উঁচু হিলের ফ্যাশন আয়ত্ত করতে গিয়ে বেশ কিছু বিপদকেও ডেকে আনছেন না তো?

জীবনযাপন ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৭:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৭:৫৪

হাই হিল যেমন ট্রেন্ডি, তেমনি যেকোনো পোশাকের সঙ্গে মানিয়েও যায় বেশ। জমকালো পার্টি থেকে শুরু করে র‍্যাম্প শোয়ের মডেলরা হাই হিলে স্বাচ্ছন্দ্যে থাকেন বেশ। হবে নিয়মিত হাই হিল পরলে বেশকিছু স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১। আপনার চরণযুগলকে ঠিকঠাক অবলম্বন দিতে অপারগ হাই হিলের জুতা। শরীরের ওজনকে সমভাবে বন্টন করে অবলম্বন দিতে না পারার কারণে লোয়ার ব্যাকপেইন বা কোমরের নিচের অংশে প্রদাহ হওয়ার ঝুঁকি বাড়ে নিয়মিত হাই হিল পরলে।

২। পায়ের পাতা, গোড়ালি কিংবা আঙুলের ব্যথার কারণ হতে পারে হাই হিল।

৩। উঁচু হিল বেশি পরলে অস্ট্রিওআর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে।

৪। পায়ের পাতা ও গোড়ালির ভারসাম্য নষ্ট করে উঁচু জুতা। এতে গোড়ালির অস্থিসন্ধিতে এসে পড়ে পুরো শরীরের ভার। ফলে গোড়ালি মচকে যাওয়ার আশঙ্কা বাড়ে।

৫। হাই হিল পরে পা ফেলার সময় বাড়তি চাপ পড়ে হাঁটু ও গোড়ালিতে। এতে জয়েন্টে ব্যথা হয়।

৬। লিগামেন্ট দুর্বল করে দেয় হাই হিল।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর