গোড়ালির যত্নে ৩ ঘরোয়া স্ক্রাব

জীবনযাপন ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ১৪:০৪আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৪:০৪

অনেকের সারা বছরই ফাটে গোড়ালির চামড়া। তার উপর আসছে শীতের সময়। এ সময় মসৃণ ও কোমল গোড়ালি পেতে চাইলে খানিকটা বাড়তি যত্ন ভীষণ প্রয়োজন। জেনে নিন ঘরে তৈরি স্ক্রাবের সাহায্যে কীভাবে যত্ন নেবেন গোড়ালির।

 

অ্যালোভেরা ও মধুর স্ক্রাব
পা কোমল আর আর্দ্র রাখতে ব্যবহার করতে পারেন এই স্ক্রাব।  ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, কয়েক ফোঁটা কর্পূর এসেনশিয়াল অয়েল আর এক কাপ বাথ সল্ট একসঙ্গে মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন।  মিশ্রণটি দিয়ে গোড়ালি ঘষে ঘষে মাসাজ করুন। তারপর ধুয়ে নিন।

ল্যাভেন্ডার অয়েল ও পিঙ্ক সল্ট
ল্যাভেন্ডারের তেল অ্যান্টিসেপটিক উপাদান হিসেবে কাজ করে। পা খুব ক্লান্ত থাকলে বা পায়ে ব্যথা হলে এই স্ক্রাবটি দিয়ে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার ব্যাকটেরিয়া দূর করে পায়ে দুর্গন্ধও হতে দেয় না। পাশাপাশি গোড়ালি কোমল ও মসৃণ থাকে। পিঙ্ক সল্ট ঘষলে দূর হয় গোড়ালির মৃত ও শুকনো চামড়া। এক কাপ পিঙ্ক সল্টে ২ টেবিল চামচ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে বানিয়ে নিন স্ক্রাব। তারপর ভেজা পায়ে মেখে হালকা হাতে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন।

কফি আর নারিকেল তেলের স্ক্রাব
কফি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। নারিকেল তেল গোড়ালির শুকনা ও শক্ত চামড়াকে ধীরে ধীরে কোমল করে তোলে। এই স্ক্রাব তৈরি করতে লাগবে ১ কাপ কফি গুঁড়া, ১ টেবিল চামচ নারিকেল তেল আর ২ টেবিল চামচ মোটা দানার চিনি। কফি আর চিনি একসঙ্গে মিশিয়ে তাতে ১ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। গোড়ালিতে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম