কীভাবে গাজর খেলে মিলবে পরিপূর্ণ পুষ্টিগুণ?

জীবনযাপন ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ২০:২২আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২০:২২

পুষ্টিগুণে অনন্য রঙিন সবজির মধ্যে অন্যতম হচ্ছে গাজর। বিটা-ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর অন্ত্রে ছত্রাকঘটিত যেকোনো সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে। গাজরে থাকা ফ্যালক্যারিনল জরায়ু বা ডিম্বাশয়ের ক্যানসার, সিস্ট, ফাইব্রয়েডসের মতো রোগের ঝুঁকি কমায়। এছাড়া ফাইবার, ভিটামিন এ, ক্যালসিয়াম এবং ভিটামিন কে পাওয়া যায় গাজর থেকে। এসব উপাদান আমাদের সুস্থতার জন্য আবশ্যক। গাজরে রয়েছে প্রাকৃতিক কোলাজেন, যা শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। গাজরে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু গাজর কাঁচা খাবেন না রান্না করে খাবেন?

বিশেষজ্ঞরা বলছেন, গাজর সালাদ হিসেবে খেলে ফ্যালক্যারিনল পুরো মাত্রায় থাকবে। অন্য দিকে তাপের সংস্পর্শে এলে গাজরের মধ্যে থাকা বিটা-ক্যারোটিনের পরিমাণ বাড়ে। যা চোখ এবং চুলের জন্য বিশেষভাবে উপকারী। তবে অন্ত্রের কোনও সমস্যা থাকলে গাজর কাঁচা না খাওয়াই ভালো। খেয়াল রাখতে হবে কোনও সবজিই যেন অতিরিক্ত সেদ্ধ না হয়। সেক্ষেত্রে পুষ্টিগুণ নষ্ট হতে পারে।

তথ্য: হেলথলাইন 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান