ফল খাওয়ার আগে যা জানা জরুরি

জীবনযাপন ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ২১:১৫আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২১:১৫

সুস্থ থাকতে চাইলে খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল রাখার বিকল্প নেই। তবে উপকার পেতে সঠিক সময় ফল খাওয়া প্রয়োজন। ফল খাওয়ার আগে জেনে নিন জরুরি কয়েকটি বিষয় সম্পর্কে।

১। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফল না খাওয়াই ভালো। এটি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। রাতে ফল খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে।

২। যেকোনো খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর ফল খাবেন। বিশেষজ্ঞদের মতে, ফল হজম হতে সময় লাগে। খাবার খাওয়ার পর ফল খেলে তা সহজে হজম হতে চায় না।

৩। খালি পেটে ফল খাবেন না। এতে শরীরে অ্যাসিড সৃষ্টি হয়। যা থেকে নানান জটিলতা দেখা দেয়। তাই সবসময় ভরা পেটে ফল খাবেন।

৪। ফলের জুস না খেয়ে আস্ত ফল চিবিয়ে খান। এতে ফাইবার ও ভিটামিন মিলবে পুরোপুরি।

৫। ফাইবার সমৃদ্ধ ফল যেমন আপেল, নাশপাতি কিংবা ড্রাই ফ্রুট খেতে পারেন ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে। এ ধরনের ফল খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। সঙ্গে ক্যালোরি থাকে নিয়ন্ত্রণে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের