চুলের যত্নে মেহেদি ব্যবহার করবেন যে ৬ কারণে

জীবনযাপন ডেস্ক
০৯ নভেম্বর ২০২২, ১৯:৪২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৩

যুগ যুগ ধরেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেহেদি। নানাবিধ গুণ সম্পন্ন এই ভেষজটি যেমন প্রাকৃতিক উপায়ে চুল রঙ করতে পারে, তেমনি ঝলমলে চুল পেতেও সাহায্য করে। জেনে নিন কেন চুলের যত্নে ব্যবহার করবেন মেহেদি।

 

১। মেহেদিতে রয়েছে এমন কিছু গুণ যা মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে থাকা বিভিন্ন জীবাণু ও খুশকির সঙ্গে লড়াই করে। ফলে দূর হয় খুশকি ও চুলকানি।   

২। খুশকি দূর করার পাশাপাশি ত্বকের পিএইচ লেভেল ও তেল নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে মেহেদি। ত্বকের বাড়তি তেল দূর করতে সক্ষম এই ভেষজ।

৩। চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করতে পারে মেহেদি। পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধিও।

৪। ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলতে এই ভেষজটি কার্যকর।

৫। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে ও মসৃণ করে মেহেদি।

৬। কালো চুলে মেহেদি ব্যবহার করলে আরও কালো ও ঝলমলে হয় চুল। সাদা চুলে ব্যবহার করলে পাওয়া যায় চমৎকার রঙিন চুল।  

জেনে নিন

  • মেহেদির সঙ্গে ডিম, তেল, লেবু, টক দই, আমলকী, মেথি মিশিয়ে নিতে পারেন।
  • যাদের চুল অতিরিক্ত রুক্ষ তারা খুব ঘনঘন মেহেদির প্যাক ব্যবহার করবেন না। এতে চুল আরও প্রাণহীন হয়ে পড়তে পারে।
  • চুল রঙ করতে চাইলে তিন থেকে চার ঘণ্টা মেহেদি রাখবেন চুলে।  
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম