চিনি খেলে কি ডায়াবেটিস হয়?

জীবনযাপন ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ০৯:০০আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৫:৪৯

ডায়াবেটিসের সঙ্গে চিনির সম্পর্ক দা-কুমড়া। আমরা সবাই জানি, ডায়াবেটিসের রোগীদের জন্য চিনি খাওয়া পুরোপুরি নিষেধ। তবে অনেকেই মনে করেন চিনি খেলেই বুঝি ডায়াবেটিস হয়।  

গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিনা হোসেন জানান, চিনি খেলে ডায়াবেটিস হয় কথাটির আসলে প্রত্যক্ষ কোনও ভিত্তি নেই। তবে পরোক্ষ কিছু সংযোগ রয়েছে। যেমন ওজন বেড়ে গেলে বা ওবেসিটি থাকলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আর অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কোল্ড ড্রিংক, ডেসার্ট বা রিচ ফুড খেলে আমাদের ওজন বেড়ে যায়। সে হিসেবে চিনির সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকির একটি সম্পর্ক রয়েছে। তবে চিনি খেলেই যে ডায়াবেটিস হবে, এই কথাটির ভিত্তি নেই।

যদিও চিনি খেলেই ডায়াবেটিস হয় না, তবুও বাড়তি চিনি এবং রিফাইন্ড সুগার এড়িয়ে যাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ চিনিতে কোনও ধরনের পুষ্টি থাকে না, শুধু ক্যালোরি থাকে। ফলে চিনি খেলে মেদ বেড়ে যাওয়ার পাশাপাশি হৃদরোগ ও উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি বাড়ে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণও হতে পারে সাদা চিনি।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম