বিশ্ব কেক দিবস

সহজ উপায়ে কেক বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৭:২২

আজ বিশ্ব কেক দিবস। বিভিন্ন উপলক্ষে কেক কাটার চল যেমন রয়েছে, তেমনি ডেসার্ট হিসেবেও জনপ্রিয় মজাদার স্বাদের কেক। রেড ভেলভেট, ভ্যানিলা, চকলেট, ম্যাংগো, লেমন, ম্যুজ, ফ্রুট কেকসহ নানা ধরনের কেক পাওয়া যায়। তবে কেক দিবস উপলক্ষে খুব সহজে কীভাবে ঘরে কেক তৈরি করবেন, সেটাই জেনে নিন।

পৌনে এক কাপ ময়দা ও ১ চা চামচ বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে রেখে দিন। আরেকটি পাত্রে তিনটি ডিম ফেটিয়ে নিন। ইলেকট্রিক বিটার দিয়ে ফেটালে ভালো হয়। ফেনা উঠে গেলে স্বাদ মতো চিনি মিশিয়ে নিন অল্প অল্প করে। সামান্য লবণ, ১/৩ কাপ সয়াবিন তেল ও ৩ টেবিল চামচ তরল দুধ মেশান। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণ অল্প অল্প করে মিশিয়ে নিন। কেক তৈরির ছাঁচে সামান্য তেল ব্রাশ করে ভেতরে বাটার পেপার বসিয়ে নিন। কেকের ব্যাটার দিয়ে দিন ছাঁচে। চুলায় একটি ডিপ প্যান ১০ মিনিট গরম করে রাখুন মৃদু আঁচে। ভেতরে স্ট্যান্ড বসিয়ে উপরে কেকের ছাঁচ বসিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ঢাকনায় কোনও ছিদ্র থাকলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিন। ৩০ থেকে ৩৫ মিনিট একদম কম আঁচে রেখে দিন।  
চাইলে ওভেনেও বানিয়ে ফেলতে পারেন কেক। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করে নিন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার