শীতে বেড়েছে খুশকি? জেনে নিন কী করবেন

জীবনযাপন ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ২০:৪০আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২০:৪০

শীত এলেই বাড়ে খুশকির প্রকোপ। খুশকির কারণে মাথার ত্বকে চামড়ার পরত বা সাদা রঙের আইশ ওঠে। এতে ত্বক শুষ্ক হয়ে যায় ও চুলকায়। আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের তথ্য মতে, খুশকি রোধী শ্যাম্পু ব্যবহার করে বেশ কার্যকর ফল পাওয়া সম্ভব। তবে পাশাপাশি ঘরোয়া কিছু উপায়ও অনুসরণ করতে পারেন।

  • ভেজা চুলের গোড়ায় টক দই লাগিয়ে অপেক্ষা করুন। ১৫ মিনিট পর সামান্য শ্যাম্পুর সাহায্যে চুল ধুয়ে ফেলুন।
  • বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • ২ ভাগ পেঁয়াজের রস ও ১ ভাগ লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন ধীরে ধীরে। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • মেথি গুঁড়া করে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা। এরপর চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 
  • মুঠো ভর্তি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা করে ছেঁকে চুল ধুয়ে ফেলুন।
  • নারিকেলের তেল গরম করে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।
  • লেবুর রস চুলের গোড়ায় সরাসরি লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • সমপরিমাণ মধু ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম