রূপচর্চায় নারিকেল তেল ব্যবহারের ৮ উপায়

জীবনযাপন ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ১১:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০১:০৪

ফ্যাটি অ্যাসিড, নানা ধরনের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ নারিকেলের তেল যেমন চুলের যত্নে অনন্য, তেমনি ত্বক ভালো রাখতেও এর জুড়ি নেই। দৈনন্দিন রূপচর্চায় নারিকেলের তেল ব্যবহার করতে পারেন নানাভাবে।

১। শ্যাম্পু ব্যবহারের আগে ডিপ কন্ডিশনিং করতে পারেন নারিকেলের তেল দিয়ে। এটি শুষ্ক, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল করবে ঝলমলে। এজন্য নারিকেলের তেল গরম করে চুলে ম্যাসাজ করুন। এরপর গরম তোয়ালে দিয়ে চুল মুড়ে রাখুন ১৫ মিনিট।

২। ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে চমৎকার কাজ করে নারিকেল তেল। এটি ত্বকের শুষ্কতা দূর করতে পারে। তবে মুখের ত্বকে নারিকেল তেল না লাগানোই ভালো।

৩। মেকআপ ওঠাতে ব্যবহার করতে পারেন এই তেল।

৪। চুল নরম ও মসৃণ করতে চাইলে নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। এরপর শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন আধা ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

৫। জট ধরা চুলের যত্নে নারিকেল তেল বেশ কার্যকর। চুল ভাগ করে অল্প অল্প করে তেল লাগান। জট খুলে যাবে।

৬। নারিকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

৭। ঝলমলে চুল চাইলে নারিকেল তেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন চুলে।

৮। লিপবাম হিসেবে ঠোঁটে ব্যবহার করতে পারেন নারিকেলের তেল।    

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম