সুন্দর নখের জন্য কিছু টিপস

জীবনযাপন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫

মজবুত ও সুন্দর নখ পেতে চাইলে যেমন নজর দিতে হবে খাদ্যাভ্যাসের দিকে, তেমনি খানিকটা বাড়তি যত্নেও রাখতে হবে নখগুলোকে। জেনে নিন কিছু টিপস।

 

  • সাবান, স্প্রে বা পানির অতিরিক্ত ব্যবহারের কারণে নখ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বাসন ধোয়া বা গৃহস্থালি কাজের সময় গ্লাভস পরে নিন হাতে।
  • নখ বেশি বড় রাখবেন না। নখ ছোট রাখলে পরিচ্ছন্ন রাখা সহজ হয়। পাশাপাশি ভেঙে যাওয়ার ভয়ও থাকে না।
  • কৃত্রিম নখ লাগাবেন না। এর আঠা ক্ষতি করে নখের। পাশাপাশি কৃত্রিম নখের নিচের অংশে প্রচুর ময়লা জমে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
  • নখ ভালো রাখতে কেবল নির্দিষ্ট উপলক্ষেই ব্যবহার করুন নেইল পলিশ। সবসময় নখে নেইল পলিশ ব্যবহার কিংবা ঘনঘন রিমুভার ব্যবহার নখের জন্য ক্ষতিকর। 
  • শক্তিশালী নখের জন্য খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখুন।
  • অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে রাতে ঘুমানোর আগে নখে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। 
  • পর্যাপ্ত পরিমাণ পানি ও পানি জাতীয় খাবার নখের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে।
  • অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কারণে ক্ষতি হতে পারে নখের।
  • ভিটামিন ই ক্যাপসুলের তেল নখে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন।     
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম