ত্বক টানটান রাখবে যেসব প্যাক

জীবনযাপন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ১৯:১১আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৯:১১

ত্বকে বিভিন্ন কারণে বলিরেখা পড়ে যেতে পারে। পুষ্টির অভাব, পর্যাপ্ত পানির অভাব, মানসিক চাপ, ত্বকে ঘনঘন সূর্যের তাপ লাগা, ঘুমের অভাব, দূষণ, হঠাৎ করে ওজন কমে যাওয়া ত্বককে প্রভাবিত করে। এসব কারণে বয়সের ছাপ পড়ে যায় ত্বকে। ত্বক বলিরেখাহীন ও টানটান রাখতে চাইলে সঠিক ডায়েট মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও পানি পান নিশ্চিত করতে হবে। এর সঙ্গে ঘরে তৈরি কিছু ফেস প্যাক ব্যবহার করতে পারেন।

 

ত্বক টানটান রাখবে যেসব প্যাক

 

  • একটি পাকা কলা চটকে ৩ থেকে ৩ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন এক মিনিট। এরপর অপেক্ষা করুন ১৫-২০ মিনিট। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই প্যাক।
  • একটি ডিম ফেটিয়ে ২ চা চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
  • কয়েক টুকরো আপেল সেদ্ধ করে নরম করে চটকে নিন। এর সঙ্গে ১ চা চামচ মধু ও সামান্য গুঁড়া দুধ মিশিয়ে ত্বকে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। শসা স্লাইস করে কেটে এই মিশ্রণটি লাগিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • মসুর ডাল গুঁড়া করে বেসনের সঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

জেনে নিন

  • বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন ত্বকে।
  • বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া ওজন কমানোর ডায়েট করবেন না।
  • ৭ থেকে ৮ ঘণ্টা নিয়মিত ঘুম জরুরি।
  • প্রতিদিন কিছু সময় বরাদ্দ রাখুন শরীরচর্চার জন্য।  

তথ্য: বি বিউটিফুল  

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম