চুল সিল্কি করতে ঘরেই বানিয়ে নিন ৭ প্যাক

লাইফস্টাইল ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১৪:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৪:০০

শীত মানেই ত্বক ও চুলের রুক্ষতা। ত্বকের রুক্ষতা দূর করতে নাহয় ময়েশ্চারাইজার মাখলেন, চুল সিল্কি করতে কী করবেন? নিষ্প্রাণ চুলে প্রাণ ফেরাতে বানিয়ে নিন কয়েকটি হেয়ার প্যাক।

১। চুলে সিল্কি ভাব আনতে বানিয়ে ফেলতে পারেন চকোলেট হেয়ার মাস্ক। এই প্যাক বানাতে ২ টেবিল চামচ কোকো পাউডার নিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ জোজোবা অয়েল ও একই পরিমাণ নারিকেল তেল। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

২। মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।

৩। টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে চুলে ভালো করে লাগিয়ে নিন। ৪০ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৪। তিন টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে পরিমাণ মতো দুধ ও ওটস মিশিয়ে নিন। মেশাতে পারেন কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল। প্যাকটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

৫। কলা ও মধু দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার মাস্ক। কলা চটকে তাতে মেশান পরিমাণ মতো মধু ও নারিকেল তেল। চুলে ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

৬। একটি পাত্রে সমপরিমাণ আপেল সাইডার ভিনেগার ও লেবুর রস মিশিয়ে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান।  ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

৭। আলু কেটে ব্লেন্ড করে নিন। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার অ্যালোভেরা জেলের সঙ্গে আলুর রস ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক