নরম চুল পাবেন যেসব উপায়ে

জীবনযাপন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ১২:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:৫৭

শুষ্ক ও রুক্ষ চুল দেখতে যেমন ভালো দেখায় না, তেমনি এ ধরনের চুলে মনের মতো স্টাইলও করা যায় না। শীতের সময় ফ্রিজি চুলের সমস্যা যেন বেড়ে যায় আরও বেশি। কয়েকটি উপায় অবলম্বন করলে জটধরা রুক্ষ চুল হবে নরম ও সিল্কি।

 

অ্যালোভেরা 
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। এর সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। শ্যাম্পু শেষে চুল শুকানোর পর এটি স্প্রে করুন চুলে। চুল হবে সিল্কি ও মসৃণ। 

তেল
নারিকেলের তেল বা অলিভ অয়েল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুন। ম্যাসাজ শেষে গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। 

টক দই
১ কাপ দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ আমলকীর পাউডার ভালো করে মিশিয়ে নিন। এটি মাথার ত্বক এবং চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

মেথি
মেথি সারারাত পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পেস্ট করে চুলে লাগান। ৩০ মিনিট প্র শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম
১টি ডিম, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম