রেসিপি: হায়দ্রাবাদি গ্রিন চিকেন

জীবনযাপন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮ আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮

হায়দ্রাবাদি এই আইটেমটি দেখতে যেমন চমৎকার, তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। সহজ কিছু উপকরণ ব্যবহৃত হয় রান্নাটির জন্য। রেসিপি জেনে নিন।

 

আধা কেজি মুরগির মাংস ছোট টুকরা করে কেটে নিন। হাড়সহ বা ছাড়া মাংস নিতে পারেন। ম্যারিনেট করার জন্য একটি মসলার মিশ্রণ বানিয়ে নিন। এজন্য ১২ কোয়া রসুন, ২ ইঞ্চি আদা, ৬টি কাঁচা মরিচ, ৮টি কাজু বাদাম, ৩ টেবিল চামচ টক দই, ২ মুঠো পুদিনা পাতা ও ২ মুঠো ধনেপাতা একসঙ্গে ব্লেন্ড করে নিন। মসলার মিশ্রণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও একটি লেবুর রস দিয়ে মেখে নিন মাংসের টুকরোগুলো। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখুন।

চুলায় প্যান বসিয়ে ৩ টেবিল চামচ তেল কিংবা বাটার দিন। দুটি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি করে দিয়ে দিন। নাড়তে থাকুন। পেঁয়াজের রঙ বদলে গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। উচ্চ তাপে দুই থেকে তিন মিনিট নেড়ে জ্বাল কমিয়ে দিন। মাংস থেকে বের হওয়া পানিতেই সেদ্ধ হবে মাংস। প্রয়োজনে অল্প পানি যোগ করতে পারেন। তবে বেশি পানি দেবেন না। মাংস সেদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে শুকিয়ে ফেলুন। নামানোর আগে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত