মজার খাবার নুডলস অমলেট

জীবনযাপন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১১:০২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১১:০২

ম্যাগি নুডলস তো নানান ভাবেই খাওয়া হয়। এবার একটু ভিন্ন উপায়ে পরিবেশন করে ফেলতে পারেন বিকেলের নাস্তায়। জেনে নিন নুডলস অমলেট কীভাবে বানাবেন।

এক কাপ পানি ফুটিয়ে নিন চুলায়। ফুটন্ত পানিতে ম্যাগি নুডলস দিয়ে দিন। নুডলসের মসলা ও স্বাদ মতো লবণ দিন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে ফেলুন।

একটি বাটিতে তিনটি ডিম ফেটিয়ে নিন। স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি মেশান। আদা, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে আবারও ফেটিয়ে নিন। একটি ছড়ানো পাত্রে তেল বা বাটার গরম করে ডিমের মিশ্রণ দিয়ে দিন। উপরে রান্না করে রাখা নুডলস দিয়ে ২ মিনিট মাঝারি আঁচে রাখুন চুলায়। এবার ডিম ভাঁজ করে নুডলসের উপর দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। পরিবেশন করুন সসের সঙ্গে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত