চুল পড়া বন্ধ করতে কী করবেন, কী করবেন না

জীবনযাপন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪২

প্রতিদিন স্বাভাবিক নিয়মেই কিছু চুল ঝরে পড়তে পারে। তবে মাত্রাতিরিক্ত চুল ঝরে পড়তে শুরু করলে সচেতন হওয়া জরুরি। চুল পড়ার কারণ জানতে হবে সবার আগে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অযত্ন ও অবহেলার কারণে যদি ঝরতে থাকে চুল, তবে কিছু টিপস ও ট্রিকস মেনে চলুন।

 

কী কারণে চুল পড়ে?

  • আয়রন, প্রোটিন, জিংক, কপার, ভিটামিন ডি সহ বেশ কিছু পুষ্টি উপাদানের অভাবে চুল পড়তে পারে।
  • স্ট্রেসের কারণেও চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে।
  • হরমোনের তারতম্য ঘটলে চুলে পড়ে যায় অনেক সময়।
  • প্রসব পরবর্তী সময়ে মায়েদের চুল ঝরে যাওয়ার মতো সমস্যা বাড়তে পারে।
  • অযত্নের কারণে চুল রুক্ষ ও গোড়া দুর্বল হয়ে পড়তে পারে চুল।
  • অনেক সময় থাইরয়েড সমস্যা হলেও ঝরে যায় চুল।  

কিছু টিপস

  • নিয়মিত চুল ট্রিম করবেন।
  • অতিরিক্ত গরম পানিতে চুল ধোবেন না।
  • চুলে প্রতিদিন পানি লাগাবেন না।
  • চুল পড়া কমাতে প্রোটিন সমৃদ্ধ খাবার খান বেশি করে।
  • ভেজা চুল আঁচড়াবেন না।
  • অতিরিক্ত টেনে বাঁধতে যাবেন না চুল।
  • সপ্তাহে একদিন তেল ম্যাসাজ করুন চুলে। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • হেয়ার ড্রায়ার বা স্টাইলিং টুল কম ব্যবহারের চেষ্টা করুন।

চুল পড়া বন্ধ করতে কয়েকটি হেয়ার প্যাক

  • পেঁয়াজ ছেঁচে রস বের করে নিন। রসে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • ২৫০ মিলি সরিষার তেলে ২০টি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই তেল। 
  • ডিমের কুসুম ফেটিয়ে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে ১ ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • মেথি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে চুলে লাগান। এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • আমলকীর গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ৪০ মিনিট লাগিয়ে রাখুন 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম