রূপচর্চায় ত্রিফলা ব্যবহার করবেন যে ৭ কারণে

জীবনযাপন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৮

যুগ যুগ ধরেই সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়ে আসছে ত্রিফলা। তিনটি ফলের মিশ্রণকেই বলা হয় ত্রিফলা। এই তিন ফল হচ্ছে আমলকী, হরিতকী ও বহেরা। এই তিন ফল একসঙ্গে শুকিয়ে গুঁড়া করে বানানো হয় ত্রিফলা পাউডার। ত্বক ও চুলের যত্নে এর রয়েছে নানা ব্যবহার। 

কেন রূপচর্চায় ত্রিফলা ব্যবহার করবেন? 

  1. ত্রিফলায় রয়েছে পটাসিয়াম ও আয়রন। এই দুই উপাদান চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে। 
  2. চুলের অকালে পেকে যাওয়া আটকাতে পারে ত্রিফলা। 
  3. নিয়মিত ব্যবহারে খুশকি দূর হয়।
  4. রুক্ষতা দূর হয়ে ঝলমলে হয় চুল। 
  5. ত্রিফলায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বক ও চুলের জন্য উপকারী। 
  6. ব্রণ থেকে দূরে রাখে।
  7. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। 

ত্বক ও চুলের যত্নে যেভাবে ব্যবহার করবেন ত্রিফলা

  • ত্রিফলা ও মেহেদির গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে এই প্যাক।  
  • ত্রিফলার চূর্ণ নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। ঘণ্টাখানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ক্ষতিগ্রস্ত চুলের যত্নে এটি অতুলনীয়। পাশাপাশি চুলের ভলিউম বাড়াতেও কার্যকর। 
  • চুলায় নারিকেল তেল গরম করে ত্রিফলার গুঁড়া দিন। ঘন পেস্ট হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। 
/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান