বিয়েতে নিজের নকশা করা পোশাক পরেছিলেন মাসাবা

জীবনযাপন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, ২০:০৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:০৭

স্বনামধন্য ভারতীয় পোশাক ডিজাইনার মাসাবা গুপ্তার হঠাৎ বিয়ের খবরে বেশ অবাকই হয়েছেন সবাই। নবদম্পতিকে অভিনন্দন ও শুভকামনা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তাদের বিয়ের ছবি। ওয়েব সিরিজ মাসাবা মাসাবা'র সেটেই অভিনেতা সত্যদীপ মিশ্রর সঙ্গে পরিচয় হয়েছিল মাসাবার। তার গলাতেই মালা দিয়েছেন এই পোশাকশিল্পী। 

বিয়েতে নিজের নকশা করা পোশাক পরেছিলেন মাসাবা

বিয়েতে নিজের ফ্যাশন প্রতিষ্ঠান হাউস অব মাসাবা'র পোশাকেই সেজেছিলেন মাসাবা। মিষ্টি গোলাপি লেহেঙ্গার সঙ্গে দুইরঙা ওড়না পরেছিলেন। একটির রঙ লেবু সবুজ। এই ওড়নাটির পাড়ে ছিল ঝলমলে জরির মোটা বর্ডার। অন্য ওড়নাটি ছিল রানি গোলাপি রঙের। এই ওড়নায় জরি দিয়ে হার্ট আঁকা হয়েছিল।

মেয়ের বিয়ে উপলক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছিলেন মাসাবার বাবা ভিভ রিচার্ডস। 

কনের সঙ্গে মিলিয়ে গোলাপি সিল্কের কুর্তায় সেজেছিলেন বর সত্যদীপ। এই পোশাকও ডিজাইন করে দিয়েছেন মাসাবাই। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য সদস্যরাও পরেছিলেন হাউস অব মাসাবা'র পোশাক। মেয়ের বিয়ে উপলক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছিলেন মাসাবার বাবা বিখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডস। 

মা অভিনেত্রী নিনা গুপ্তার সঙ্গে মাসাবা

মাসাবা গুপ্তা চুল সাজিয়েছিলেন দৃষ্টিনন্দন চাঁদ-তারা আকৃতির ক্লিপে। মেকআপেও ছিলেন ছিমছাম। হালকা মেকআপের পাশাপাশি মোটা করে কাজল পরেছিলেন চোখে। মায়ের ভিন্টেজ গয়নায় বিশেষ দিনটিকে আরও বিশেষ করেন মাসাবা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী