কোন গোলাপ কিসের প্রতীক?

জীবনযাপন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০

ফেব্রুয়ারি মাস মানেই দিবস আর উৎসবের ঘনঘটা। সামনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস তো রয়েছেই। আজ ৭ ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে বা বিশ্ব গোলাপ দিবস। বিভিন্ন রঙের গোলাপের রয়েছে বিভিন্ন অর্থ। জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক।

লাপ গোলাপ

লাল গোলাপ
সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। কিন্তু বদলায়নি রক্তলাল গোলাপের আবেদন। যুগের পর যুগ ধরেই ভালোবাসা প্রকাশের ভাষা হিসেবে লাল গোলাপের আদান-প্রদান হয়ে আসছে। প্রেমের কবিতা বা রোমান্টিক গল্পেও লাল টকটকে গোলাপের কথা এসেছে বারবারই। ভালোবাসার প্রতীক বলা হয় লাল গোলাপকে। 

হলুদ গোলাপ
বন্ধুত্বকে বলা হয় নির্ভরতার সম্পর্ক। আর হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্বের প্রতীক। আনন্দের প্রতীকও বলা হয় একে। বন্ধুত্ব মানেই তো আনন্দ, নাকি? রোজ ডে উপলক্ষে প্রিয় বন্ধুকে উপহার দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।

হলুদ গোলাপ

সাদা গোলাপ
একগুচ্ছ শ্বেতশুভ্র গোলাপ হচ্ছে শুদ্ধতার প্রতীক। অনেক ধর্মে বিয়ের দিন বর-কনে একে অন্যকে সাদা গোলাপ উপহার দেন। আবার আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতদেহ বা কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। 

সাদা গোলাপ

গোলাপি গোলাপ
কাছের মানুষটিকে ধন্যবাদ দিতে চাইলে বেছে নিতে পারেন গোলাপি গোলাপ বা পিঙ্ক রোজ। এটি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসার প্রতীক। স্বীকৃতির প্রতীকও ধরা হয় এই গোলাপকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী