সহজ রেসিপিতে ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক

জীবনযাপন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০০ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৮

ভালোবাসা দিবসের ক্যান্ডেল লাইট ডিনারে ডেসার্ট হিসেবে রাখতে পারেন ঘরে তৈরি রেড ভেলভেট কেক। প্রিয়জনকে চমকে দিতেও এই কেক বানিয়ে ফেলতে পারেন নিজে। জেনে নিন সহজ রেসিপিতে কীভাবে বানাবেন রেড ভেলভেট কেক। 

সহজ রেসিপিতে ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক

১ কাপ ময়দার সঙ্গে ১ চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা ও ২ চা চামচ কোকো পাউডার ভালো করে চেলে নিন। তিনটি ডিমের সঙ্গে ১ চা চামচ ভিনেগার ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স অল্প অল্প করে মিশিয়ে হাই স্পিডে বিটার দিয়ে বিট করে নিন। মিশ্রণে ৫ ফোঁটা লাল ফুড কালার এবং ২ টেবিল চামচ তরল দুধ মিশিয়ে নিন। ময়দার সঙ্গে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করুন। একটি হার্ট শেইপের কেক মোল্ডে ভালো করে মাখন লাগিয়ে মিশ্রণটি ঢেলে ট্যাপ করে নিন যেন ভেতরে জমে থাকা বাতাস বেরিয়ে যায়।

মাইক্রোওয়েভ ওভেনে কনভেকশন মডে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে কেক বেক করুন ৪০ মিনিট। একটি টুথপিক কেকের মাঝখানে ঢুকিয়ে দেখুন যে কেক সম্পূর্ণ বেক হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ বেক করতে দিন। কেক ঠান্ডা হলে মোল্ডে থেকে বের করুন। 

ফ্রস্টিংয়ের জন্য লাগবে ১ কাপ হুইপড ক্রিম, আধা কাপ ক্রীম চিজ, ৩ টেবিল চামচ গুঁড়া চিনি ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। ক্রিম চিজ, চিনি ও ভ্যানিলা এসেন্স বিটার দিয়ে বিট করে হুইপড ক্রিমের সঙ্গে মিশিয়ে একটি পাইপিং ব্যাগে ভরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। এরপর বের করে ইচ্ছে মতো ডিজাইনে সাজিয়ে নিন রেড ভেলভেট কেক। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের