দুধ ও ফল দিয়ে মজার ডেসার্ট

জীবনযাপন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০

জেলাটিন ছাড়াই দুধ ও ফল জমিয়ে মজাদার ডেসার্ট বানিয়ে ফেলতে পারেন। এই আইটেমটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু। পুষ্টিগুণে অনন্য মিষ্টি এই খাবারটি পছন্দ করবে শিশুরাও। জেনে নিন রেসিপি।

আপেল, কমলা, কলা ও পছন্দের যেকোনো ফল ব্যবহার করতে পারেন এই ডেসার্ট বানাতে। ফলগুলো ছোট টুকরো করে কেটে নিন। কাচের যে বাটিতে জমাতে চান সেখানে কিছু ফলের টুকরা সাজিয়ে নিন।

একটি প্যানে ৮ গ্রাম আগার আগার পাউডার ও ৫০ মিলি পানি মিশিয়ে নিন। মিশ্রণটি চুলায় বসিয়ে নাড়তে থাকুন। পানি মোটামুটি শুকিয়ে গেলে ৩৫০ মিলি দুধ দিয়ে দিন। ২০০ গ্রাম কনডেন্সড মিল্ক দিয়ে ২ মিনিট জ্বাল দিন। এ নাড়তে হবে ঘনঘন। চুলা থেকে নামিয়ে ২০০ গ্রাম টক দই মিশিয়ে নিন। কেটে রাখা ফলের টুকরা মিশিয়ে মিশ্রণটি কাচের বাটিতে ঢেলে দিন। চামচের সাহায্যে উপরের অংশ সমান করুন। রুমের তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দিন। পুরোপুরি জমে গেলে বের করে নিন ফ্রিজ থেকে। বাটি থেকে বের করে স্লাইস করে পরিবেশন করুন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি