নির্দিষ্ট বয়সের পর সুস্থ ও ফিট থাকতে চাইলে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন নিয়ে আসা জরুরি। ৪০ বছরের পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাড়তি কোলেস্টেরলের মতো রোগ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। সঠিক খাদ্যাভ্যাস ও রোজকার কিছু স্বাস্থ্যকর অভ্যাস আপনাকে চল্লিশের পরেও রাখবে ফিট।
১। খাবারের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার অভ্যাস আছে? টেবিল থেকে আজই লবণের পাত্রটি সরিয়ে ফেলুন। বাড়তি লবণ খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশংকা তৈরি হয়। প্রসেস করা খাবারেও লবণের পরিমাণ অনেক বেশি থাকে।
২। শরীরে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিনের জোগান দেয় শাকসবজি। তাই প্রতিদিন শাকসবজি খাওয়ার অভ্যাস করুন। রঙিন সবজি, সবুজ শাক রাখুন পাতে।
৩। বাড়তি মেদ থেকে দূরে থাকতে নিয়মিত ব্যায়াম করা জরুরি। প্রতিদিন কিছুক্ষণ জগিং করুন।
৪। জাঙ্ক ফুড ও কোল্ড ড্রিংক খাওয়ার অভ্যাস ত্যাগ করুন।
৫। ফাইবার সমৃদ্ধ খাবার খান বেশি বেশি। এতে কোলেস্টেরল ও রক্তচাপ স্বাভাবিক থাকবে।
৬। লাল মাংস এড়িয়ে চলুন। এর বদলে খান বিভিন্ন ধরনের মাছ ও মুরগির মাংস।
৭। পানি পান করুন পর্যাপ্ত।
৮। প্রতিবেলা খাবারের সঙ্গে ফল ও সবজি রাখবেন।
৯। নিয়মিত হেলথ চেকআপ করবেন।
১০। নির্দিষ্ট সময় পর পর চোখ চেকআপ করে নেবেন।
১১। ধূমপানের অভ্যাস থাকলে অবশ্যই সেটা ত্যাগ করুন।
১২। বাড়তি চিনি খাওয়ার অভ্যাস বাদ দেওয়া জরুরি।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া









