পোশাক থেকে জেদি দাগ তোলার টিপস

জীবনযাপন ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৮:১৩আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৮:১৩

অসাবধানতায় চা, কফি বা তেলের দাগ পড়ে পোশাকের বারোটা বেজেছে? এসব দাগ সহজে উঠতে চায় না পোশাক থেকে। তবে কিছু টিপস জানা থাকলে ঝটপট দূর করতে পারবেন পোশাকের জেদি দাগ।

তেলের দাগ
দাগের অংশ পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি পাত্রে বেকিং সোডা রাখুন, এতে ১-২ চা চামচ লেবুর রস মিশিয়ে নেবেন। পানি থেকে কাপড়টি বের করে দাগের জায়গায় বেকিং সোডার মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর একটি পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

চা কফির দাগ
প্রথমে দাগযুক্ত স্থানে সাদা ভিনেগার লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। কিছুক্ষণ পর লেবুর রস বা এক চিমটি লবণ মিশিয়ে আরও ৫ মিনিট রেখে দিন। ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা ভিনেগার ও লবণের ঘন মিশ্রণ তৈরি করে লাগালেও উঠে যাবে দাগ।

চকোলেটের দাগ
আধা কাপ পানিতে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে মিশ্রণটি গরম করুন। দাগের উপর মিশ্রণটি ঢেলে দিন গরম অবস্থাতেই। ১০ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।

কালি বা লিপস্টিক
লিপস্টিক বা কালির দাগ দূর করতে চাইলে বেকিং সোডা, হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন। এছাড়া নেইল পলিশ রিমুভারও ব্যবহার করতে পারেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব গণ্ডার দিবস আজ
বিশ্ব গণ্ডার দিবস আজ
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ