পারফেক্ট বেসন গোলা তৈরি করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১৫:৩৭ আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫:৩৭

ইফতার আইটেম মানেই বেসনের তৈরি নানা খাবার। আলুর চপ, বেগুনি, পাকোড়ার স্বাদ হবে পারফেক্ট, যদি বেসনের গোলা বানিয়ে নিতে পারেন ঠিকঠাক। জেনে নিন টিপস।

২ কাপ বেসন চেলে নিন। এর সঙ্গে মেশান স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া। দেড় চা চামচ কুসুম গরম রান্নার তেল মেশান। এটা মিশিয়ে নিলে ভাজার সময় বাড়তি তেল টানবে না বেসন। হাত দিয়ে মিশিয়ে নিন সব উপকরণ। রুম তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিন। একবারে বেশি পানি দেবেন না। এতে দলা বেঁধে যাবে বেসন। কীভাবে বুঝবেন পারফেক্টভাবে তৈরি হয়েছে বেসনের গোলা? আঙুল ডুবিয়ে দিন গোলায়। ওঠানোর পর বাড়তি গোলা পড়ে যাবে এবং আঙুল বা নখ দেখা যাবে না এমনভাবে কোট হবে আঙুল। এরমানেই ঠিকঠাক তৈরি হয়েছে বেসনের গোলা। এবার এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন ঢেকে। চাইলে সকালে বা দুপুরেও বেসনের গোলা বানিয়ে রেখে দিতে পারেন। ইফতারের আগে গরম গরম চপ বা বেগুনি ভেজে নিন। তবে ভাজার আগে ১/৪ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নেবেন এই গোলায়। যদি বেকিং পাউডার ব্যবহার করতে চান, তবে ২ কাপ বেসনের জন্য দেবেন আধা চা চামচ বেকিং পাউডার।

ছবি: আয়েশা সিদ্দিকা  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব