চুলে ডিমের কুসুম দেবেন নাকি সাদা অংশ?

জীবনযাপন ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ১১:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:০০

ডিমের সাদা অংশে মেলে রাইবোফ্লাভিন, নিয়াসিন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাসিয়াম। সঙ্গে প্রোটিন তো রয়েছেই। অন্যদিকে ডিমের কুসুমে পাওয়া যায় প্রোটিন, বি কমপ্লেক্স ভিটামিন এবং ফলিক অ্যাসিড। সব উপাদানই চুলের স্বাস্থ্যরক্ষার জন্য জরুরি।

চুলে ডিমের কুসুম দেবেন নাকি সাদা অংশ?

লিভ ইন কন্ডিশনার হিসেবে

শ্যাম্পু করার পর লিভ ইন কন্ডিশনার হিসেবে ডিমের কুসুম ব্যবহার করতে পারেন। ১০-১৫ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন। তারপর লিভ-ইন কন্ডিশনার লাগিয়ে নিন চুলে। যদি মনে হয় চুল ধোওয়ার পর গন্ধ আসছে, তাহলে ডিমের কুসুমের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। 

চুলের বৃদ্ধি বাড়াতে
চুল ঘন ও মজবুত করতে চাইলে এবং চুলের বৃদ্ধি বাড়াতে চাইলে কুসুমের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান।

চুল নরম করতে
গোটা ডিম কুসুমসহ ফেটিয়ে নিন লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে। চুলে লাগিয়ে অপাক্ষা করুন। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।

শুষ্ক চুলের যত্নে
ডিমের কুসুমের সঙ্গে মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

খুশকি দূর করতে
ডিমের কুসুমের সঙ্গে নিম অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর হবে।

অ্যান্টিব্যাকটেরিয়াল মাস্ক হিসেবে
২টি ডিমের সাদা অংশের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার