‘নির্দিষ্ট কোনও লক্ষ্যে পৌঁছাতে না পেরে হতাশ হয়ে পড়ছি’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ১৪:০২আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৪:০২

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। একটি মেয়েকে ভালোবাসতাম। সে অন্যত্র বিয়ে করে ফেলেছে। এরপর থেকেই শুধু আত্মহত্যার চিন্তা আসে। মনে হয় আর কখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না।

উত্তর: আপনার এই পরিস্থিতিতে এই ধরনের চিন্তা আসাটা স্বাভাবিক। আমাদের মস্তিষ্ক আমাদের জীবনে সবসময় প্রিয়জনদের উপস্থিতি প্রত্যাশা করে। তাদের অনুপস্থিতিজনিত শূন্যতা পূরন হতে সাধারণত ২ বছর সময় লাগে। আরও আগেও তা পূরণ হতে পারে যদি কারোর মনোবল বেশি হয়। আপনার মনোবল বেশি বলেই আপনি বিষয়টি শেয়ার করেছেন।

প্রশ্ন: আমি কিছুতেই জীবনের লক্ষ্য ঠিক করতে পারি না। দেখা যায় আজকে একটি কাজ করতে ভালো লাগছে, আবার কালকে অন্য কিছু করতে ভালো লাগছে। ফলে নির্দিষ্ট কোনও লক্ষ্যে পৌঁছাতে পারি না। এতে দিন দিন হতাশ হয়ে পড়ছি।

উত্তর: জীবন তার নিজস্ব গতিতে চলে, আমাদের পরিকল্পনা অনুসারে নয়। তাই জীবনের ছন্দকে অনুসরণ করুন, লক্ষ্য নির্ধারণের উপর বেশি জোর না দিয়ে। আপনার মস্তিষ্ক আজ একটা কাল আরেকটা কাজে আগ্রহ পাচ্ছে, এটিই তার ছন্দ। এভাবেই সে শিখছে। সুতরাং একে বাধা না দিয়ে উৎসাহ দিন। আপনার ভেতরে সৃজনশীলতা আছে বলেই আপনার মস্তিস্কের শিক্ষাগ্রহণের পদ্ধতি এই রকম। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী