ঈদ রেসিপি

পোলাওয়ের সঙ্গে থাকুক সবজির সাদা কোরমা

জীবনযাপন ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ২২:১৮আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২২:১৮

এই গরমে সুস্থ থাকতে চাইলে শাকসবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। তবে উৎসব বলে কথা। পোলাও কিংবা বিরিয়ানি তো থাকবেই ঈদের মেন্যুতে। পাশাপাশি রাখতে পারেন মজাদার সবজির পদ। জেনে নিন কীভাবে সবজির কোরমা বানাবেন।

পোলাওয়ের সঙ্গে থাকুক সবজির সাদা কোরমা

১ কাপ নারিকেল কুচি, আটটি কাজু বাদাম, ১ ইঞ্চি আদা, এক কোয়া রসুন, দুইতি কাঁচা মরিচ, দুই টেবিল চামচ পপি সিড, ১ চা চামচ আস্ত ধনিয়া, আধা চা চামচ মৌরি, মুঠোভর্তি ধনেপাতা কুচির সঙ্গে ১/৪ কাপ পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। 

প্যানে তেল গরম করে একটি তেজপাতা, দুই টুকরো দারুচিনি, দুটো এলাচ ও তিনটি লবঙ্গ ভেজে নিন। সুগন্ধ বের হতে শুরু করলে একটি বড় পেঁয়াজ কুচি করে দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে একটি টমেটো কুচি করে দিন। নাড়তে থাকুন। মিশ্রণটি নরম হয়ে গেলে আধা কাপ গাজরের টুকরা, ফুলকপির দশটি ফুল, ৩ টেবিল চামচ মটরশুঁটি, টুকরা করা একটি আলু কিংবা আপনার পছন্দ অনুযায়ী যেকোনো সবজি দিন। স্বাদ মতো লবণ দিয়ে নাড়তে থাকুন। ২ মিনিট নাড়ার পর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন প্যান ১০ মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে শুরুতে ব্লেন্ড করে রাখা মসলার মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। সুগন্ধ বের হতে শুরু করলে দেড় কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন। পছন্দ মতো ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিন। পরিবেশন করুন পোলাও, বিরিয়ানি কিংবা পরোটার সঙ্গে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের