আচার বানাতে গিয়ে এই ৫ ভুল করছেন না তো?

জীবনযাপন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ১৫:৪০আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৫:৪০

বাজারে উঠতে শুরু করেছে কাঁচা আম। সময় এখন কাঁচা আমের নানা স্বাদের আচার বানানোর। এছাড়া বছরজুড়েই মজার মজার সব আচার বানানো হয়। সারা বছর রেখে খাওয়া যায় নানা পদের আচার। তবে বানানোর সময় কিছু ভুলের কারণে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে দ্রুত।

১। ফল কিংবা সবজি- যেটার আচারই বানান না কেন, উপকরণ যেন ফ্রেশ হয়। নষ্ট বা দাগ আছে এমন ফল কিংবা সবজি দিয়ে আচার বানাবেন না।

২। আচারের জন্য ভিনেগার বা লেবুর রস বেশ গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত দিতে যাবেন না এগুলো। আচার পাতলা হয়ে যেতে পারে অতিরিক্ত দেওয়ার কারণে। আবার স্বাদও নষ্ট হয়ে যায়।

৩। আচার বানানোর সময় পর্যাপ্ত তেল দেবেন। বেশিরভাগ আচারের ক্ষেত্রেই সরিষার তেল ব্যবহৃত হয়। তেল কম দেওয়ার কারণে আচার শুকনো হয়ে যেতে পারে কিংবা ফাঙ্গাস আক্রমণ করতে পারে।

আরও পড়তে পারেন কাঁচা আমের কুচি আচার বানানোর রেসিপি 

৪। আচার নাড়ার জন্য যে চামচ বা খুন্তি ব্যবহার করবেন তা যেন শুষ্ক থাকে। এমনকি উপকরণেও যেন কোনও পানি না থাকে। পানির সংস্পর্শে আচার দ্রুত নষ্ট হয়ে যায়।

৫। আচার রাখার পাত্র যেন শুষ্ক হয়। পাশাপাশি ঢাকনা শক্তভাবে লাগানো যায় এমন বয়াম বেছে নেবেন। নাহলে আচার বেশিদিন ভালো থাকবে না।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম