পুডিংয়ের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০৩ মে ২০২৩, ১৪:৪৬আপডেট : ০৩ মে ২০২৩, ১৪:৪৬

ডিমের পুডিং তো করা হয় হরহামেশাই। পুডিংয়ের স্বাদ ও পুষ্টি বাড়াতে কলা যোগ করতে পারেন রেসিপিতে। শিশুরা পছন্দ করবে মজাদার এই পুডিং। জেনে নিন রেসিপি।

পুডিংয়ের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে কী করবেন?

১/৪ কাপ চিনির সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে চুলায় বসান। ফুটে ওঠার পর রঙ বদলে ক্যারামেল তৈরি হয়ে গেলে নামিয়ে ওভেন প্রুভ বাটিতে ঢেলে দিন।

দুটো কলা ছোট ছোট টুকরা করে নিন। এর সঙ্গে দুটি ডিম, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, স্বাদ মতো চিনি ও ১ কাপ দুধ মেশান। মিশ্রণটি ব্লেন্ড করে ছেঁকে ক্যারামেলের বাটিতে ঢেলে দিন। একটি বড় হাঁড়িতে পানি গরম করুন। ফুটে উঠলে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে উপরে ঢাকনাসহ পুডিংয়ের বাটি বসান। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন বড় হাঁড়ি। ৪০ থেকে ৪৫ মিনিট একদম কম আঁচে রাখুন। পুডিংয়ের বাটি বের করে রুমের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ফ্রিজে রেখে দিন দুই ঘণ্টার জন্য। পরিবেশনের আগে কেটে নিন পছন্দ মতো আকারে।

ছবি: এন'ওভেন-কেক অ্যান্ড কুকিজ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের