ভূমিকম্প হলে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০৫ মে ২০২৩, ১২:১৬আপডেট : ০৫ মে ২০২৩, ১২:১৬

হঠাৎ ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে পড়বেন না। এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। বরং সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মার্কিন সরকারের বৈজ্ঞানিক সংস্থা জিওলজিক্যাল সার্ভের পরামর্শ অনুযায়ী, আপনি যেখানে আছেন সেখানে থাকলেই আহত কম হবেন। ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন- অর্থাৎ বসে পড়ুন, নিজেকে ঢেকে ফেলুন এবং অপেক্ষা করুন। 

ভূমিকম্প হলে কী করবেন?

বাংলাদেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য বাতায়ন বলছে;  যখনই বুঝবেন ভূমিকম্প শুরু হয়েছে, সাথে সাথে ডেস্ক বা শক্ত কোনও আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন। অথবা বিম, কলাম ও পিলার ঘেষে আশ্রয় নিন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন। ভিড় আছে এমন কোথাও থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন।

ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়া চড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলা বালি শ্বাসনালিতে না ঢোকে। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। উপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

পুরনো বাড়ির ক্ষেত্রে টেবিলের নিচে আশ্রয় নেওয়াই নিরাপদ- বলছে  যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে। জানালা এবং ভবনের সামনের অংশ প্রায়ই প্রথম ধসে পড়ে। তাই এসব বিপদজনক জায়গা থেকে দূরে থাকা ভালো। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি