ফটো স্টোরিতে ‘টেস্ট অব বাংলাদেশ’

জীবনযাপন ডেস্ক
০৭ মে ২০২৩, ১৮:৪৯ আপডেট : ০৭ মে ২০২৩, ১৮:৪৯

দেশে প্রথমবারের মতো হয়ে গেল বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে মেলা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেশের বিখ্যাত খাবার নিয়ে  মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব বাংলাদেশ’ আয়োজিত হয় বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে। ৪ মে শুরু হয়ে গতকাল ৬ মে পর্দা নামে আয়োজনের। মেলায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়। পুরান ঢাকার নাজিরা বাজারের বিসমিল্লাহ কাবাব, হাজি বিরিয়ানি, বিউটি লাচ্ছি, আল-আমিন বাকরখানি ও রুটি, মোহাম্মদপুরের মুস্তাকিমের চাপ ও বোবার বিরিয়ানিসহ খুলনা, কুমিল্লা, সিলেট, শেরপুর, বরিশাল, বান্দরবান, ময়মনসিংহসহ আরও অনেক অঞ্চলের বিখ্যাত সব খাবারের হোটেল অংশ নেয় মেলায়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়, প্রথম দিন খুব কম দর্শনার্থী আসলেও পরের দুইদিন ছিল উপচে পড়া ভিড়। আব্বাসের চুঁইঝাল, পানসির আখনি, খুলনার চিংড়ি মালাইকারি, বান্দরবানের ব্যাম্বো চিকেন কিংবা মুন্ডি, বারকোড চট্টগ্রামের কালা ভুনা-মেজবানি মাংস, যশোরের জামতলার মিষ্টি চেখে দেখতে এসেছিল হাজারো মানুষ। ফটোফিচারে দেখে দিন মেলার ঝলক। 

মেলার শেষদিনে ছিল উপচে পড়া ভিড়

যশোরের ঐতিহ্যবাহী জামতলার সাদেক গোল্লা

কুলফি

মনিপুরী খাবার

দর্শনার্থী সমাগম হয়েছিল শেষের দুইদিন ছিল পাঁচতারকা বিভিন্ন হোটেল

বিসমিল্লাহ কাবাব

বিভিন্ন ধরনের মসলাসহ পান

ঐতিহ্যবাহী রাজা চা

সি ফুড

মুক্তাগাছার মণ্ডা

মেলার সমাপনি দিন

/এনএ/
সম্পর্কিত
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
মুঘল ঢাকার পথে পথে: যে শহর একদিন ছিল বাংলার রাজধানী
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর